মিডল্যান্ড ব্যাংকের সিএমঅ্যাপ ব্যবহার করবে বিআইপিও
প্রতিদিনের ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংকের আধুনিক অনলাইন ভিত্তিক মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম) অ্যাপ্লিকেশন ব্যবহার করবে সিঙ্গাপুর ভিত্তিক সালে পে-রোল এন্ড পিপোল সল্যুশন সার্ভিস প্রভাইডার বিআইপিও সার্ভিস (বাংলাদেশ)।
এ লক্ষ্যে রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
মিডল্যান্ড ব্যাংকের হেড অব ইনিস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন মো. জাবেদ তারেক খান এবং বিপো সার্ভিস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি হেড মো. সাদ্দাম হেসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল লায়বিলিটি ইউনিটের প্রধান প্রশান্ত কুমার সাহা এবং বিআইপিও সার্ভিস (বাংলাদেশ) লিমিটেডের আইটি টেলেন্ট একিউজিশন স্পেশিয়ালিষ্ট ইফ্ফাত আরাসহ অন্যান্য নিবাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১০ সালে প্রতিষ্ঠিত বিপো ২০২১ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে ১৫০টিরও বেশি দেশে বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের বেতন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে বাংলাদেশের চতুর্থ প্রজন্মের একটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক হিসেবে মিডল্যান্ড ব্যাংক ২০১৩ সালে তাদের কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, ফিক্সড ডিপোজিট ও নানা ধরনের বিল প্রদান করতে কার্ড ও অনলাইন সেবার পাশাপাশি অ্যাপ ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং পরিষেবা দিচ্ছে ব্যাংকটি।





